ক্লাউড অবকাঠামো উন্নয়নে আরো ২৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আলিবাবা

২০ এপ্রিল, ২০২০ ২১:৫৮  
ক্লাউড অবকাঠামো সম্প্রসারণ ও অধিকতর শক্তিশালী করতে আরো ২৮ বিলিয়ন ডলার (আরএমবি ২০০ বিলিয়ন) বিনিয়োগ করতে যাচ্ছে আলিবাবা গ্রুপ। আলিবাবা ক্লাউডের ডেটা ইন্টেলিজেন্সের ব্যাকবোন তৈরি, ক্লাউড অপারেশন সিস্টেম, সার্ভার, চিপস এবং নেটওয়ার্ক-সহ বিদ্যমান প্রযুক্তির উন্নয়নে আগামী তিন বছরে এই বিনিয়োগ করা হবে। সোমবার আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্সের প্রেসিডেন্ট জেফ জাং এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড -১৯ মহামারী বিশ্বের ডিজিটাল অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এখন আমাদের আরও বেশি কাজে মনোযোগী হতে হবে। জেফ জাং বলেছেন, ক্লাউড অবকাঠামো এবং মৌলিক প্রযুক্তিগুলোতে বিনিয়োগ বাড়িয়ে আমরা কম্পিউটিং সংস্থাগুলোর ব্যবসাকে আবারও গতিময় করতে কাজ করছি।। কোম্পানিটি জানিয়েছে, এই মহামারীটি শেষ হওয়ার পরে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মকে সচল রাখতে বিশ্বজুড়ে ব্যবসায়িদেরকে সহযোগিতা করবে তারা। বিশ্বব্যাপী আমাদের লক্ষ লক্ষ গ্রাহক পরিসেবা প্রদান করা হচ্ছে।